October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

এস এম রাজ,, বিশেষ প্রতিনিধি

মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা মহিলাদলের সাবেক নেতৃবৃন্দ জেলা
বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মহিলা দলের সাবেক নেত্রী লুবেনা হোসেন তিথী সভাপত্বিতে ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নারর্গিস আক্তার লুনার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন মহিলাদল নেতৃ এ্যাডভোকেট শিরিনা আক্তার, কচুয়া উপজেলা মহিলাদল নেতৃ আজমিরা খাতুন, সেলিনা খাতুন, রোজি আক্তার,ময়না বেগম,আমিনা হাসান, জেবা আক্তার, সুমাইয়া আক্তার, তরী খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহিলা দলের সাবেক নেত্রী লুবেনা হোসেন তিথী সভাপতির বক্তৃতায় বলেন, বিগত ১৭ বছর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করা যায়নি। বর্তমান সরকার নারীদের উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সঞ্চালকের বক্তব্যে জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নারর্গিস আক্তার লুনা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের দিন। দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং নারী সমাজের কল্যাণে মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি আরও বলেন, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এসময় বক্তারা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে
তৃণমূলে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান
জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ