July 25, 2026, 1:21 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোল্লাহাটে নবাগত ইউএনওর সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।

১৩ আগস্ট বুধবার দুপুর সাড়ে বারোটায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক “স্মার্ট উপজেলা” গড়ার ইউএনওর উদ্যোগকে স্বাগত জানিয়ে জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। উপজেলা আমির হাসমত আলী সরদার বলেন, “আপনার নেতৃত্বে একটি আদর্শ উপজেলা গড়তে আমরা নিরপেক্ষ সহযোগিতা করব। আশা করি, উন্নয়নের পথে কেউ বৈষম্যের শিকার হবে না।”

জবাবে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, “সকলের অংশগ্রহণ ও সমন্বিত প্রচেষ্টায় আমরা এমন একটি স্মার্ট উপজেলা গড়তে চাই যা হবে উন্নয়নের দৃষ্টান্ত। আপনাদের আন্তরিক সহযোগিতা আমার কাছে গুরুত্বপূর্ণ।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগ সভাপতি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য দাউদ আলি মুন্সি, হাফেজ মোকাররম মিয়া, হাফেজ অলিউর রহমান, মাওলানা আসলাম মোল্লা, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উভয় পক্ষের আলোচনা শেষে একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বৈঠকটি শেষ হয়, যা মোল্লাহাটে উন্নয়ন ও সহযোগিতার নতুন দিগন্তের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ