July 25, 2026, 1:26 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি।

রবিবার (৩১ আগস্ট ২০২৫) যশোরের শার্শা উপজেলা জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেংরা গ্রামে জামায়াতে ইসলামী কর্মীরা বিএনপিতে যোগদান করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিওর।

উপজেলা জামায়াতের নেতারা বলেন, ভিডিওতে যাদেরকে জামায়াত কর্মী বলে দাবি করা হয়েছে— হাজি আনসার আলি, কওসার আলি, লিয়াকত আলি, আয়ুব আলি ও মৃত মুখলেছুর রহমানের পুত্র পাঁচজন কখনো জামায়াতের সাথে জড়িত ছিলেন না। তারা পূর্ব থেকেই বিএনপির সমর্থক ছিলেন। একইভাবে মৃত আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল মাজেদ গাজী ও হাসান পিতা মৃত আব্দুল আলি গাজী দীর্ঘদিন ধরেই বিএনপির সমর্থক।

বিবৃতিতে বলা হয়, যারা নিজেদের বিএনপির সমর্থক পরিচয় দিয়েই এখনো কার্যক্রম চালাচ্ছেন, তাদেরকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ ধরনের অসত্য ও অপপ্রচার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

শার্শা উপজেলা জামায়াত স্পষ্ট জানায়, এই ৮ জনের কারও সাথেই জামায়াতে ইসলামী বা এর কার্যক্রমের কোনো সম্পর্ক ছিল না। বরং তারা অতীতে বিএনপির সাথেই সম্পৃক্ত ছিলেন এবং এখনো আছেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ভিডিও ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ