September 15, 2026, 10:51 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরার ঐতিহ্যবাহী জ্বালা কুমারী তরুণ সংঘের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসব। পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি বাবু বিশ্বনাথ দে, সহ-সভাপতি ছিলেন বাবু সুকান্ত দে। এছাড়া সেচ্ছাসেবক টিমের সদস্য জয় মল্লিক, শয়ন দে, প্রান্ত মল্লিক, সীমান্ত মল্লিক, নয়ন ঘোষ, অমিক দত্ত, জয়ন্ত মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে এবারের পূজা সম্পন্ন হয়েছে। বিজয়া দশমীতে উপস্থিত ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রসাদ বিতরণ এবং সৌহার্দ্য বিনিময়।

এ উপলক্ষে বক্তারা বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ