October 30, 2026, 6:49 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপির চুয়াডাঙ্গা জেলায় শুভাগমন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০শে অক্টোবর আইনমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এই শুভাগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ-এর পক্ষ থেকে  আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।তারই ধারাবাহিকতায় আজ চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃবৃন্দ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপির সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন।

সাক্ষাৎকালে যুবদলের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন ও আইনগত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ