October 30, 2026, 6:50 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার উদ্যোগে একটি কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, যত কঠিন সময়ই আসুক না কেন, আমরা তেমনই থাকব, যেমনটি সুদিনে থাকব। জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো থেমে থাকেনি, পিছপা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে।

​বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এতে ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ