টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) খণ্ডিত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভোরে মহাসড়কের কদিম ধল্যা এলাকায় অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,রাতের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার এস.আই মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।