October 30, 2026, 6:50 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

স্থানীয় ষাটকুরা মোড় মাদরাসা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে ভিড় জমান এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা পরিচালিত হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।

​খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।টুর্নামেন্ট আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে বিভিন্ন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

​ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষা করতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ