October 30, 2026, 7:23 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে কুয়াকাটা পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এলাকায় অবস্থানরত ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মধ্যে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি কুয়াকাটা খানকায়ে মাদ্রাসার ৪০ জন এতিম এবং ভুঁইয়া বাড়ি জামে মসজিদের ৯০ জন এতিম শিশুকে নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তাদের মধ্যেও খাবার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কার মোল্লা, যুবদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান,যুবদল নেতা শাহিন আলমসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।কর্মসূচিতে নেতাকর্মীরা এতিম শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে খাবার তুলে দেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ