October 30, 2026, 10:28 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত

সৈয়দ জালিস মাহমুদ

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত

খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ জালিস মাহমুদ, আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মাহফুজ শাওন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন মোহন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান বাবু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনি, ধর্মবিষয়ক সম্পাদক দারাশিকো, সহ-দপ্তর সম্পাদক পলাশ এবং কার্যকরী পরিষদের সদস্য মোঃ সাইদুল ইসলাম ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ মানবিক কর্মসূচি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ