September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ৫ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে ৫ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে “স্বৈরাচার সরকারের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টায় ফকিরহাট ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন কোন এক মাসের আন্দোলন নয়,ফ্যাসিস্টরা এক মাসের আন্দোলনে পালায়ে যায় নাই, জুলাই আন্দোলন সফল হয়েছে ১৭ বছর ধরে আন্দোলন করার ফল যা বিএনপির হাত ধরে এসেছে যা ছাত্র জনতার আন্দোলনের রুপ নিয়েছিল।
এসময় প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর রহমান আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, মুশফিকুজ্জামান রিপন, উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোল্লা রাজু আহম্মেদ এবং সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন।

শেখ আলমগীর হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোবাশ্বের হোসেন, মো. মহিউদ্দিন মোড়ল, মোড়ল সাইফুল ইসলাম, রবিউল ইসলাম , আবু সুফিয়ান, মো. মহিউদ্দিন ভূঁইয়া, শেখ শরিফুল ইসলাম, মো. রফিক কামাল মাসুম, যুবদল নেতা শেখ ইবাদত আলী বাধন, সাইফুল ইসলাম রুবেল, ছাত্রদল নেতা শেখ সাবিতুল ইসলাম সাগর ও এস এ পলাশ প্রমুখ।
এর আগে বিকেল ৩টা থেকে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে শত শত নেতাকর্মী মিছিলসহ সভাস্থলে উপস্থিত হলে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ