July 25, 2026, 5:00 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে অর্জুন গাছের চারা রোপন করা হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে “নারীর হাতে সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
একশনএইডের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ-আইআরভি‘র আয়োজনে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, স্কুলের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ