September 15, 2026, 3:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বীরগঞ্জে নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার

দিনাজপুরের বীরগঞ্জে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সুব্রত রায় (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযোগের বিষয়ে সুব্রত রায়কে গ্রেপ্তার করা হয়।
বীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা নং-৫, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬ ধারা এবং দণ্ডবিধির ১৫৩ ধারায় সুব্রত রায়কে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ