September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১, গাড়ি আটক

সৈয়দ জালিস মাহমুদ,

  • খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১, গাড়ি আটক

    বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়ক পারাপার হচ্ছিলেন বা রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

    দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

    হাইওয়ে পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

     


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ