September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় ০১জন নিহত ও ০১ জন আহত 

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামে দুর্বৃত্তদের হামলায় ০১জন নিহত ও ০১ জন আহত

০৯ জুন ২০২৬ ইং তারিখ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার  সময় মোঃ বাদল মোড়ল (৪০) পিতা: জাফর মোড়ল এবং মোঃ আব্দুল্লাহ মোড়ল, পিতাঃ নুর ইসলাম মোড়ল,গ্রাম: আড়পাড়া পোস্ট: বারুইপাড়া থানা: বাগেরহাট সদর,জেলা: বাগেরহাট দুই জন ব্যবসায়িক কাজে আড়পাড়া থেকে, ফকিরহাটের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসছিলেন।

বাগেরহাট সদরের এলাকা শেষে ফকিরহাট উপজেলার সোনাখালি গ্রামের নিয়তির মাঠ নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকেই ওৎপেতে থাকা ৮-১০ জন দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে, এতে ঘটনাস্থলে বাদল মোড়ল নিহিত হয়, এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়ল কে মৃত ঘোষণা করে, এবং আব্দুল্লাহ মোড়লের অবস্থার অবনতি হলে ফকিরহাট হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর ফকিরহাট থানা পুলিশ বাদল মোড়লের লাশ ময়নাতদন্তের জন্য ফকিরহাট থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি এবং আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ