October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

পদ্মা নদীতে ২৪ ঘন্টায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে কারাদন্ড

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশসহ অন্যান্য ইলিশ শিকার করায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ও ৩৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বুধবার বেলা ৩ টা হতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চলে।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত ৮ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে সারাদেশে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ নিধন বন্ধে বুধবার বেলা ৩ টা থেকে বৃহস্পতিবার বেলা ৩ পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধির সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুতাসির হাসান খান।

মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ও ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ