October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পেকুয়ার টৈটংয়ে প্রথম কিস্তিতে চাল পেলেন ১৩৫ জেলে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় জেলেদের মধ্যে সরকারি চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রথম কিস্তিতে ১৩৫ জন জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলিম ও ইউপি সদস্যদের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, টইটং ইউনিয়নে এ কর্মসূচির আওতায় মোট ২৬৮ জন জেলেকে উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৩৫ জন জেলেকে জনপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। অবশিষ্ট উপকারভোগীদের জন্য দ্বিতীয় কিস্তির বরাদ্দ পরবর্তী সময়ে বিতরণ করা হবে।টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল আলিম জানান, প্রথম কিস্তিতে ১৩৫ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় কিস্তির বরাদ্দ পাওয়া গেলে পরবর্তী সময়ে তা বিতরণ করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ