কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় জেলেদের মধ্যে সরকারি চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় টইটং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রথম কিস্তিতে ১৩৫ জন জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলিম ও ইউপি সদস্যদের উপস্থিতিতে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, টইটং ইউনিয়নে এ কর্মসূচির আওতায় মোট ২৬৮ জন জেলেকে উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৩৫ জন জেলেকে জনপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। অবশিষ্ট উপকারভোগীদের জন্য দ্বিতীয় কিস্তির বরাদ্দ পরবর্তী সময়ে বিতরণ করা হবে।
টইটং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল আলিম জানান, প্রথম কিস্তিতে ১৩৫ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। দ্বিতীয় কিস্তির বরাদ্দ পাওয়া গেলে পরবর্তী সময়ে তা বিতরণ করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।