October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

পবিপ্রবি-তে গ্রিন ফোরামের উদ্যোগে ‘সিরাত সেমিনার’ অনুষ্ঠিত

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক সংগঠন ‘গ্রিন ফোরাম, পবিপ্রবি’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি. সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি. সেমিনার হলে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে ‘শিক্ষা ও শিখনে রাসূল সা. এর অনুসৃত মূলনীতি’ শীর্ষক এক বর্ণাঢ্য সিরাত সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো সেমিনার হল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

সেমিনারে মূল বিষয়বস্তু—মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা দেওয়ার কৌশল, শিক্ষকতা ও জ্ঞানার্জনের মুলনীতিগুলোর ওপর আলোকপাত করা হয়। বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি যদি রাসুলুল্লাহ (সা.)-এর মানবিক ও নৈতিক শিক্ষার মডেল অনুসরণ করা যায়, তবেই সমাজে প্রকৃত মেধা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, তাফসিরবিদ ও কুরআন গবেষক শায়খ মুহাম্মাদ জামাল উদ্দিন। তিনি বর্তমানে ‘জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান আলোচক তাঁর দীর্ঘ আলোচনায় বলেন, “রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক। তিনি শুধু জ্ঞান বিতরণ করেননি, বরং মমত্ববোধ, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয় জয় করেছিলেন। আজ শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধ করতে হলে এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে হলে রাসুল (সা.)-এর শিক্ষাদান পদ্ধতির দিকে ফিরে যেতে হবে।”

আলোচনার সমর্থনে সেমিনারে কুরআনুল কারীমের সূরা আয-যুমার-এর ৯ নম্বর আয়াতের উদ্ধৃতি উপস্থাপন করা হয়, যেখানে বলা হয়েছে—‘বল: যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে’।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা প্রধান আলোচকের কাছে ধর্মীয় ও জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশ্ন করেন। আয়োজক সংগঠন ‘গ্রিন ফোরাম, পবিপ্রবি’-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এ ধরনের ইতিবাচক ও সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ