August 19, 2026, 5:48 am
শিরনাম :
বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা সড়কের কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী কৈখালী ভূমি অফিস জরাজীর্ণ ভবনেই কার্যক্রম ‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পটিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

“‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় (১৬-২২ আগষ্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছ অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগষ্ট) সকাল ১০ টায় বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু। এসময় তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মাসুদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল হুসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সফল মৎস্যচাষি কাজী শামসুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও স্থানীয় মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ