September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পটিয়া ভাটিখাইন ইউনিয়ন পরিষদে দুই মাসে বেড়েছে সেবার গতি, কমেছে জনদুর্ভোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারা দেশের মতো পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান না থাকায় দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। ওয়ারিশান সনদ, জাতীয়তা সনদ গ্রহণ, উন্নয়ন কার্যক্রম এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হন ইউনিয়নের বাসিন্দারা।

তবে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল তালেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার পর গত দুই মাসে সেবার মান ও গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপকৃত হচ্ছেন এবং উন্নয়ন কর্মকাণ্ডেও গতি এসেছে।

 

জানা গেছে, ২০২৪ সালের আন্দোলনের পর চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাটিখাইন ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় ছিল। প্রায় দুই বছর পর চলতি বছরের ২৫ মার্চ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল তালেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। সেবাগ্রহীতারা মনে করছেন, এ দায়িত্ব প্রদানের ফলে তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

সেবা নিতে আসা খোকন ভট্টাচার্য জানান, তিনি খুব অল্প সময়ের মধ্যেই ওয়ারিশান সনদ পেয়েছেন, যা গত দুই বছরে পাওয়া সম্ভব হয়নি।

 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল তালেব বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ইউনিয়নের মানুষের সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের পরামর্শে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ইউনিয়নের বিভিন্ন সমস্যার ধারাবাহিক সমাধানে কাজ করে যাচ্ছি।”

স্থানীয় বিএনপি নেতা নাজিম উদ্দীন বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের চিত্র পাল্টে গেছে। সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেখানে ভাটিখাইন ইউনিয়নের মতো যোগ্য কাউকে দায়িত্ব দিলে সাধারণ জনগণ আরও বেশি উপকৃত হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ