September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ জুন) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা এই কর্মসূচি আয়োজন করে। মিছিলটি বাগেরহাট শেহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ সুজন মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে
তারা দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহেদ সমি বাদশা,মনিরুজ্জামান সোহাগ,
মাসুদুজ্জামান মাসুদ,এস কে বদরুল আলম,সাইফুজ্জামান মনা, মোঃ সুমন পাইক, আবুল হাসান,জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধরী,রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম সোহাগ সহ জেলার ১২টি ইউনিটের শত শত নেতাকর্মীরা।
মোঃ সুজন মোল্লা বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি আমাদের তৃণমূলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করি, এই কমিটির হাত ধরেই যুবদল আরও শক্তিশালী হয়ে উঠবে। দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে রাজপথে সক্রিয়
ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি দেশ গড়ার কাজে
প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ