October 30, 2026, 10:54 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শির্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

  • বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শির্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষ আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) খুলনার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস পিআইডি খুলনার উপপ্রধান এ এস এম কবীর।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মঈনুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন,
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন
সিনিয়ার তথ্য অফিসার মেহেদি হাসান।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তথ্যের গেইটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে, সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ