June 5, 2026, 1:20 am
শিরনাম :
বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান- একে এম ফজলুল হক মিলন, এমপি

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাগেরহাট শহরের খারদ্বারস্থ উদয়ন বাংলাদেশের সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান। কমিটির সদস্যরা সভায় বলেন, ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের অধিকার, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ত্রৈমাসিক সভায় যে সিদ্ধান্ত গ্রহন করা হয় পরিবারে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পরিবারের কাঠামো ও সদস্যদের দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। নির্যাতন ও পারিবারিক নির্যাতনের ধারণা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে।

মিটিংয়ে আরো সিদ্ধান্ত হয় বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যেগে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীঘাট মাধ্যমিক বিদ্যালয় দুইটি স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে। এসময় নাগরিক কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ