June 5, 2026, 1:19 am
শিরনাম :
বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান- একে এম ফজলুল হক মিলন, এমপি

ফকিরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

ফকিরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ
বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নারীর প্রতি সহিংসতা নিরসণ, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় ফকিরহাট পাবলিক লাইব্রেরি হলরুমে নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ), ফকিরহাট-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়েভ সমন্বয়কারী ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেতৃ কলিনা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন MIPS প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মইন উদ্দিন মেরু, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর, রাদিয়া জামান রিয়া, শামিমা আক্তার শর্মী, নারী উদ্যোক্তা সুমি ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা জোর দিয়ে বলেন, যেখানে অন্যায় ও সহিংসতা ঘটবে, সেখানে সবাইকে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

তারা আরও উল্লেখ করেন, একটি নিরাপদ, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নীরবতা নয়, সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক প্রতিরোধই পারে সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে।

সভাপতির বক্তব্যে কলিনা ইসলাম বলেন,
“নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ) নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভায় বক্তারা নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ)-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, সমাজে শান্তি, সম্প্রীতি ও নারী অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগই এই প্লাটফর্মের মূল লক্ষ্য।
আলোচনা সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়কে আরও দৃঢ় করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ