July 25, 2026, 7:01 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে ছাত্রদলের নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে চিতলমারী, কচুয়া ও মোরেলগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে ছাত্রদলের নতুন জেলা কমিটিকে স্বাগত জানিয়ে চিতলমারী, কচুয়া ও মোরেলগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল

বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে চিতলমারী, কচুয়া ও মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদল।

বুধবার (১৩ মে) বিকেলে আয়োজিত এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি চিতলমারী, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা প্রকাশ করেন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাট জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ