October 31, 2026, 5:13 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় প্রকাশ্যে প্রতিবন্ধী যাচাই-বাছাই অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

‎প্রকৃত প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে তাদের সরকারি ভাতা প্রদানের আওতায় আনার লক্ষ্যে তালায় প্রকাশ্যে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
‎

তালা উপজেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে বুধবার (১৫ই এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

‎তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
‎

উপজেলা সমাজসেবা অফিসের তৌফিক ইমরানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা এম এম মারুফ উল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবীথি সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সংসদ সদস্যের প্রতিনিধি তোয়াহিরা ও আলমগীর সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

‎উল্লেখ্য, এবছর তালা উপজেলা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন ৬৮৬ জন ব্যাক্তি। আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ