প্রকৃত প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে তাদের সরকারি ভাতা প্রদানের আওতায় আনার লক্ষ্যে তালায় প্রকাশ্যে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে বুধবার (১৫ই এপ্রিল) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
উপজেলা সমাজসেবা অফিসের তৌফিক ইমরানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা এম এম মারুফ উল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবীথি সভাপতি সাঈদুর রহমান সাঈদ, সংসদ সদস্যের প্রতিনিধি তোয়াহিরা ও আলমগীর সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবছর তালা উপজেলা প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন ৬৮৬ জন ব্যাক্তি। আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়।