September 15, 2026, 8:49 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ইরানের হুমকিতে সশরীরে পাঠদান বন্ধ করল ইউনিভার্সিটি অব বৈরুত

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের হুমকির প্রেক্ষিতে লেবাননের বৈরুতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত সশরীরে পাঠদান কার্যক্রম বন্ধ করেছে। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি আগামী দুই দিনের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ফাদলো খৌরি এক বিবৃতিতে বলেন, ‘আজ ভোরে আমরা অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে হুমকির বিষয়ে অবগত হয়েছি। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস বা চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকির প্রমাণ নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার ও মঙ্গলবার পুরোপুরি অনলাইনে কার্যক্রম পরিচালনা করা হবে, শুধুমাত্র জরুরি কর্মীরা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।’

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার যদি চায় যে, এ অঞ্চলে তাদের বিশ্ববিদ্যালয়গুলো পাল্টা হামলা থেকে নিরাপদ থাকুক, তাহলে সোমবার (৩০ মার্চ) তেহরান সময় দুপুর ১২টার মধ্যে তাদের একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর হামলার নিন্দা জানাতে হবে।’

এতে আরও বলা হয়, ‘অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সব কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দাদের আমরা পরামর্শ দিচ্ছি, ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থান করুন।’

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে। এর মধ্যে কাতারে টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এছাড়া লেবাননে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত অঞ্চলটির অন্যতম প্রধান মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান, যার ক্যাম্পাস ও হাসপাতাল বৈরুত শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

সূত্র: আল আরাবিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ