July 25, 2026, 7:54 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পাবনা জেলা কারাগারে উৎসবমুখরভাবে ‘স্টাফ কল্যাণ মাস’ উদযাপন

Reporter Name

 

জেল সুপার ও জেলার এর নেতৃত্বে স্বাস্থ্যসেবা, ক্রীড়া, পুরস্কার ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত অংশগ্রহণ

 

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো পাবনা জেলা কারাগারেও অক্টোবর মাসকে ‘স্টাফ কল্যাণ মাস’ হিসেবে উদযাপন করা হয়েছে। মাসব্যাপী নানা আয়োজন ও কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে কারাগার প্রাঙ্গণ পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় জেল সুপার মোঃ ওমর ফারুক ও জেলার মোহাম্মদ ইউনুস জামান–এর নিবিড় তত্ত্বাবধানে।

স্টাফদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস চেকআপ ক্যাম্প এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা সভা।
এছাড়া চাকরির বহি, রেশন কার্ড ও কল্যাণ তহবিল হালনাগাদকরণসহ প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করা হয়।

 

স্টাফদের মাঝে আন্তঃবিভাগীয় খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেল সুপার ও জেলার।
শেষপর্যায়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে আনন্দমুখর সময় কাটান। এই অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান জেল সুপার ও জেলার পাবনায় যোগদানের পর থেকে কারাগারের সার্বিক পরিবেশে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। বন্দীদের থাকা-খাওয়া, নিরাপত্তা ও নিয়মশৃঙ্খলায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

জেল সুপার মোঃ ওমর ফারুক বলেন,

> “স্টাফদের কল্যাণ নিশ্চিত করা মানে পুরো কারা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি। আমরা মানবিক, নিরাপদ ও আধুনিক কারা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছি। কাঠামোগত কিছু সংস্কার ও নতুন ভবন নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে— আশা করি শিগগিরই এর সুফল পাব।”

 

অন্যদিকে জেলার মোহাম্মদ ইউনুস জামান জানান,

> “বর্তমানে পাবনা জেলা কারাগারে কর্মরত আছেন ১৫৩ জন কারারক্ষী ও কর্মকর্তা। তাদের ও তাদের পরিবারের কল্যাণেই এ আয়োজন করা হয়। বর্তমানে কারাবন্দী রয়েছেন ১,১১৪ জন, যদিও প্রতিদিনই এ সংখ্যা ওঠানামা করে।”

 

অক্টোবর মাসজুড়ে কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে পাবনা জেলা কারাগার।
অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বলেন, এবারের আয়োজন তাদের মধ্যে নতুন কর্মোদ্যম ও ঐক্যের বার্তা বয়ে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ