September 15, 2026, 4:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় যুবদল নেতার সামাজিক উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name

 

পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় যুবদল নেতারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মালিগাছা ইউনিয়নের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রায়হান নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল সদস্য আরিফ হোসেন লনি এবং মালিগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, যুবনেতা শুকুরাজ সোহেল, এস এম রিছন, আরাফাত হোসেন, ইব্রাহিম, মাসুদ রানা, মোমিন, ফারুখসহ স্থানীয় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, এটি এখন জনগণের কল্যাণে নিবেদিত একটি সামাজিক সংগঠন। পরিবেশ রক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি ও সামাজিক সংহতি তৈরিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচির আয়োজক শরিফুল ইসলাম শরীফ জানান, “মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে চেয়েছি। সমাজ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাই আমাদের লক্ষ্য।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই সামাজিক উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ