October 30, 2026, 11:41 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

আফগানিস্তান ও পাকিস্তান সংঘর্ষের উত্তেজনা কমাতে মধ্যস্থতার জন্য সম্পূর্ণ প্রস্তুত- ইরান

আর্ন্তজাতিক ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দুই মুসলিম প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ কমাতে এবং শান্তি প্রতিষ্ঠায় ইরান সহযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

 

 

মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ১৮ অক্টোবর শনিবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় এ কথা বলেন আরাঘচি। তিনি উভয় পক্ষকে সংযম বজায় রেখে শত্রুতা বন্ধ করতে এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে বিরোধ মীমাংসার আহ্বান জানান।

আরাঘচি সতর্ক করেন যে, দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা শুধুমাত্র মানবিক ক্ষতি সৃষ্টি করবে না, বরং পুরো আঞ্চলিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলবে। তিনি আবারও ইরানের পক্ষ থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং গঠনমূলক সংলাপ পরিচালনার জন্য প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

আলাপচারিতায় আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিও ইরানের মন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং জোর দিয়ে বলেন, “আফগানিস্তান সামরিক সংঘাতের চেয়ে সংলাপ এবং শান্তির পক্ষে।”

উভয় পক্ষ হেলমান্দ নদীর পানির অধিকারের বিষয়েও আলোচনা করেন। তারা বিদ্যমান পানিচুক্তি রক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং যৌথভাবে পানি সম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

তাদের আলাপচারিতায় দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়। শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতিও তারা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ