July 25, 2026, 7:55 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

পাবনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

পাবনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (০৪ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৫ মিনিটে ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঈশ্বরদী-লালপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাননীয় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃতরা হলেন—

  • রাসেল আহমেদ (৩৯), পিতা মৃত বাবলু আহমেদ, মাতা মোছাঃ রাশেদা বেগম, সাং পশ্চিম টেংরী কাচারীপাড়া, ওয়ার্ড ০২, ঈশ্বরদী পৌরসভা।
  • মোঃ আরজ খাঁ (৪৩), পিতা মৃত আমজাদ হোসেন, মাতা মোছাঃ জহুরা বেগম, সাং মাজদিয়া মাদ্রাসাপাড়া, ইউনিয়ন সাঁড়া, ওয়ার্ড ০৯, ঈশ্বরদী।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানিয়েছে— মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ