September 15, 2026, 4:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল–বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name

 

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল–বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

 

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর আরামবাড়িয়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ইশ্বরদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার সংবাদ পেয়ে দুপুর ১টা ৩০ মিনিটে খবর পান তারা এবং ১টা ৩৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার কার্যক্রম পরিচালিত হয় ১টা ৪৩ মিনিটে। এ সময় একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

নিহত যুবকের নাম দিব্ব কুন্ডু (২২)। তিনি গোপালপুর আরামবাড়িয়া এলাকার মৃত পিজুস কুন্ডুর ছেলে। তার গ্রামের ঠিকানা ডাকঘর ধাপারী, থানাঃ ঈশ্বরদী, জেলাঃ পাবনা।

ফায়ার সার্ভিস জানায়, পাবনা-লালপুর মহাসড়কের গোপালপুর আরামবাড়িয়া এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দিব্ব কুন্ডু নিহত হন। দুর্ঘটনায় অন্য কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার কাজে নেতৃত্ব দেন ইশ্বরদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মীর আমিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ