October 30, 2026, 11:57 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পাবিপ্রবির সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস স্থায়ীভাবে বরখাস্ত

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5375; AI_Scene: (0, -1); aec_lux: 147.27557; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

 

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয় চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর গত ২৬ জুলাই ২০২৫ তারিখে রিজেন্ট বোর্ডের ৭৩তম সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

তদন্তে প্রমাণিত হয় যে, একই বিভাগের এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ সত্য। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা, ২০০৮-এর ধারা অনুযায়ী তাকে “নৈতিক অসচ্চরিত্রতার দায়ে চূড়ান্তভাবে বরখাস্ত” করা হয়।

২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্ত কার্যকর করা হয়। বরখাস্তের বিষয়টি দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাওনা থাকলে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ