June 5, 2026, 4:12 am
শিরনাম :
বাগেরহাটে রেড ক্রিসেন্ট এর কুলিং স্টেশন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মাহমুদুল হাসান বাপ্পী আলফাডাঙ্গায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঔষধ, ঢেউ টিন ও চেক বিতরণ রাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধন বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে চরবাসীর মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান- একে এম ফজলুল হক মিলন, এমপি

পাবনায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার আজিম খান চিনু আটক

Reporter Name

 

পাবনা প্রতিনিধি:
পাবনা সদর থানার নাজিরপুর হাটপাড়া গ্রামের মো: আনোয়ার আজিম খান চিনু, সাবেক স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, আটক হয়েছেন। শুক্রবার রাতে নাজিরপুর বিলপাড়ার হাবু চেয়ারম্যানের মিলে অবস্থিত সাইফুলের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গ্রামবাসী তাকে ভয়ভীতির মধ্যে দিনযাপন করতো।

এছাড়া ভুয়া টিসিবি কার্ড ছাপিয়ে গ্রামের সাধারণ নারী-পুরুষের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে ৮০০ টাকা করে হাতিয়ে নেন তিনি। ওইসব কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বহু মানুষকে প্রতারণার শিকার করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালামের সাথে কথা বলে জানা যায় অভিযুক্ত চিনু খা এর নামে ওয়ারেন্ট থাকায় গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয় এবং মামলাটি তদন্ত করার জন্য এসআই জাকারিয়াকে দায়িত্ব দেয়া হয়।

এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এই ভন্ড প্রতারকের কঠোর শাস্তি দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ