October 30, 2026, 11:57 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পাবনায় দস্যূতার চেষ্টা ব্যর্থ, টিপ চাকু-চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারী গ্রেফতার

Reporter Name

টিপ চাকু-চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারী গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
পাবনায় দস্যূতার প্রস্তুতিকালে টিপ চাকু ও চাইনিজ কুড়ালসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে (১৮ সেপ্টেম্বর) অনন্ত মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় দস্যূতা সংগঠনের চেষ্টা চালানো অবস্থায় তিনজনকে আটক করা হয়।

অভিযানে একটি ৯.৫ ইঞ্চি টিপ চাকু ও একটি ১২ ইঞ্চি স্টেইনলেস স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ রাকিব সরদার (১৯), সাং- চর কোশাখালি (লঞ্চঘাট), ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
২. মোঃ সোহেল (৩৪), সাং- বলরামপুর (আহাদ বাবুর গলি), ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।
৩. মোঃ কামরান হোসেন (২৮), সাং- দক্ষিণ রামচন্দ্রপুর, ইউনিয়ন- দোগাছি, পাবনা সদর।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদক ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ