September 15, 2026, 4:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আমীরে জামায়াতের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রির্পোটার

আমীরে জামায়াতের সঙ্গে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

১৪ সেপ্টেম্বর রবিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এর সঙ্গে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। এছাড়াও জামায়াত এর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডাঃ আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বানিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকগণ দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। জবাবে আমীরে জামায়াত দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

আমীরে জামায়াত তাঁর শারীরিক খোজখবর নিতে সাক্ষাত করতে আসায় শিল্প মালিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ