September 15, 2026, 9:34 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুর ও কাঁঠালিয়ায় এমপি প্রার্থী ড. ফয়জুল হকের গণসংযোগ, পথসভা ও শোডাউন, চষে বেড়াচ্ছেন মাঠ ঘাট, পথে প্রান্তর

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনে নির্বাচনী হাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ, মিছিল, পথসভা ও শোডাউন করছেন।

গত কয়েকদিন ধরে টানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন, কোলাকুলি ও ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার মাধ্যমে মানুষের আস্থা ও সমর্থন অর্জনের চেষ্টা করছেন এই প্রার্থী।

ড. ফয়জুল হক বলেন, “মানুষ পরিবর্তন চায়। আমি এই অঞ্চলের মানুষের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনেই আমরা বিজয়ী হব।”

প্রচারণার অংশ হিসেবে রাজাপুর উপজেলার সাচার, মঠবাড়ি, রাজাপুর সদর ও কাঁঠালিয়া উপজেলার আমুয়া, চিংড়াখালী, তালতলা বাজার, আউরা-সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানান, একজন শিক্ষিত, ভদ্র ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ড. ফয়জুল হকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে।

নির্বাচনী মাঠে ক্রমেই আলোচনায় উঠে আসছেন তিনি। তার প্রচারণা কৌশল, সরাসরি জনসংযোগ এবং দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এই এলাকায় নির্বাচনী লড়াইকে আরো প্রাণবন্ত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ