October 30, 2026, 9:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মোংলা সমুদ্র বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

মোংলা প্রতিনিধি

ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ আর পযাপ্ত সুযোগ- সুবিধা বিদ্দমান থাকায় আমদানী- রপ্তানি কারকদের দৃষ্টি এখন মোংলা সমুদ্র  বন্দরে।  এর ফলে চলতি অর্থ বছরের শুরুতেই বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং। বন্দর ব্যবহারকারীদের সুবিধাদি অব্যাহত রাখতে নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাড়ানো হচ্ছে বন্দরের সক্ষমতা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের  জনসংযোগ ও ট্রাফিক বিভাগের তথ্য মতে, গেল ২০২৪-২৫ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো ২১ হাজার ৪৫৬ টিউজ। আর চলতি অর্থ বছরের জুলাই ও আগষ্ট মাসে কন্টেইনার হ্যান্ডলিং করা হয় ৬ হাজার ৭৬৯ টিউজ।

মোংলা বন্দর কতৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান মুন্সি জানান,  গেল অর্থ বছরের চেয়ে চলতি  অর্থবছরে  বন্দরে  কন্টেইনারবাহী জাহাজের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে। তাই দুই মাসে রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। তিনি বলেন, তাদের প্রত্যাশা গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে দ্বিগুন হবে এর পরিমান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক জানান, ব্যবসা বাণিজ্যের অনুকুল পরিবেশ ও নানা সুবিধা বিদ্দমান থাকায় দেশি বিদেশি আমদানি রপ্তানিকারকদের নজর এখন বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার দিকে। কারন,  চট্রগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ কম এবং সহজ। তাই মোংলা বন্দরকে ঘিরে অপার সম্ভাবনা তৈরী হয়েছে। ওই সম্ভবনা কাজে লাগাতে বন্দরে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ” মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন, পশুর চ্যানেলের সংরক্ষণ ড্রেজিং, নতুন জেটি নির্মানসহ ছোট বড় আরো অনেক প্রকল্প।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আবেদ আলী বলেন, শুধু মোংলা বন্দর কতৃপক্ষের নিজ্বস্ব  আয় নয়, এ বন্দরের মাধ্যমে মোংলা কাস্টমস হাউজের রাজ্বস্ব আয় বৃদ্ধিকরা সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সুদুর প্রসারী পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে আয় বৃদ্ধির কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ