ব্যবসা বান্ধব অনুকূল পরিবেশ আর পযাপ্ত সুযোগ- সুবিধা বিদ্দমান থাকায় আমদানী- রপ্তানি কারকদের দৃষ্টি এখন মোংলা সমুদ্র বন্দরে। এর ফলে চলতি অর্থ বছরের শুরুতেই বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং। বন্দর ব্যবহারকারীদের সুবিধাদি অব্যাহত রাখতে নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাড়ানো হচ্ছে বন্দরের সক্ষমতা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ ও ট্রাফিক বিভাগের তথ্য মতে, গেল ২০২৪-২৫ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো ২১ হাজার ৪৫৬ টিউজ। আর চলতি অর্থ বছরের জুলাই ও আগষ্ট মাসে কন্টেইনার হ্যান্ডলিং করা হয় ৬ হাজার ৭৬৯ টিউজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক জানান, ব্যবসা বাণিজ্যের অনুকুল পরিবেশ ও নানা সুবিধা বিদ্দমান থাকায় দেশি বিদেশি আমদানি রপ্তানিকারকদের নজর এখন বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার দিকে। কারন, চট্রগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ কম এবং সহজ। তাই মোংলা বন্দরকে ঘিরে অপার সম্ভাবনা তৈরী হয়েছে। ওই সম্ভবনা কাজে লাগাতে বন্দরে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য হলো " মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন, পশুর চ্যানেলের সংরক্ষণ ড্রেজিং, নতুন জেটি নির্মানসহ ছোট বড় আরো অনেক প্রকল্প।