September 15, 2026, 1:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পদ্মার একটি ঢাই মাছ বিক্রি ১ লাখ ৮ হাজার টাকায়

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে ধরাপরা একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪শ ৮০ টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর চরকর্নেশন এলাকা থেকে জীবন হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে। ঢাকার এক প্রবাসী মাছটি কিনে নেন।

জানা যায়, প্রতিদিনের মতই নদীতে মাছ ধরতে যান জীবন হালদার। বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর চরকর্নেশন এলাকায় জাল ফেললে মাছটি ধরা পরে। পরবর্তীতে মাছটি স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির আড়তে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ধরা পরা এ মাছটির ওজন ছিল ২২ কেজি ৬০০ গ্রাম।

স্থানীয় মৎস্য আড়ৎদার আনোয়ার হোসেন খান জানান, ‘ আমার ব্যবসার বয়স এখন ৫০ বছর, এত বড় ঢাই মাছ আমিও কখনো দেখি নাই। আমার আড়ৎ থেকেই মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে এই ঢাই মাছটি কিনে নিয়েছেন।’

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ‘ ঢাই মাছটি আনোয়ার হোসেনের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬শ টাকা প্রতি কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯শ ৬০ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠোফোনের মাধ্যমে ঢাকায় বসবাসরত এক প্রবাসীর পরিবারের কাছে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মাছটি ১ লাখ ৮ হাজার ৪শ ৮০ টাকায় বিক্রি করেছি।’

এ বিষয়ে গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, ‘এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছেন৷ এটা এলাকার স্থানীয়দের জন্য তথা জেলাবাসীর জন্যেও অত্যন্ত আনন্দের খবর ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ