July 25, 2026, 10:16 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বার্তা সম্পাদক

ফকিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ডাকবাংলো মোড় চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বাগরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ মুজিবর রহমান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম, সাবেক যুগ্ম আহবায়ক শেখ কবির আহমেদ প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ