

ফকিরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ডাকবাংলো মোড় চত্ত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বাগরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ মুজিবর রহমান। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম, সাবেক যুগ্ম আহবায়ক শেখ কবির আহমেদ প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন। #