September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ১৭ বছর পর বিএনপির সম্মেলন, উচ্ছসিত নেতাকর্মীরা

বার্তা সম্পাদক

ফকিরহাটে ১৭ বছর পর বিএনপির সম্মেলন, উচ্ছসিত নেতাকর্মীরা
সৈয়দ জালিস মাহমুদ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৯ আগষ্ট) অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ কে পাচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন। পদপ্রত্যাশী নেতারা দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ রাখছেন, ফেসবুকসহ নানা মাধ্যমে প্রচার চালাচ্ছেন। নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে এ সম্মেলন ঘিরে।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। ৫৬৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, সম্মেলনের ঘোষণার পর সরব উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। ইতোমধ্যে এই তিনটি পদপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক অর্থাৎ তিনটি পদে মোট চারজন নির্বাচিত হবেন। এই পদগুলোর বিপরীতে ২টি প্যানেলে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
গোরা-কারিম প্যানেল হিসেবে পরিচিত পদ প্রত্যাশীরা হলেন, সভাপতি পদে শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা), সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল কামাল কারিম (কলস), সাংগঠনিক সম্পাদক পদে খান লিয়াকত আলী (মাছ) ও নোমান আলী মেহেদী (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
অপরদিকে কামরুজ্জামান-পলাশ প্যানেল হিসেবে পরিচতি পদ প্রত্যাশীরা হলেন সভাপতি পদে মো. কামরুজ্জামান (আনারস) সাধারণ সম্পাদক পদে ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল), সাংগঠনিক সম্পাদক পদে মুশফিকুজ্জামান রিপন (আম) ও আলমগীর কবির (সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা আছে এবং থাকবে। তবে কাউন্সিলরদের ভোটে যারাই নির্বাচিত হবেন, দলীয় নিয়ম অনুযায়ী তাকে সকলে সহযোগিতা করবেন। দিন শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সবাই একযোগে কাজ করবেন বলে জানান। সম্মেলন ঘিরে পদ প্রত্যাশী প্যানেল দুটির মধ্যে উত্তেজনা থাকলেও সংঘাতের সম্ভাবনা নেই বরং এ সম্মেলনকে ঘিরেই নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান পদপ্রার্থীরা #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ