September 15, 2026, 12:37 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা রুপসায় কোস্ট গার্ডের অভিযানে ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

খুলনা প্রতিনিধি

শনিবার ১৬ আগস্ট ২০২৫ বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ আগস্ট ২০২৫ তারিখ মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ