October 30, 2026, 7:23 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কাঁঠালিয়ায় মাদকসহ বৃদ্ধ গ্রেপ্তার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু আকন (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার সেন্টু আকন উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আ. মান্নান আকন।​পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৯ অক্টোবর রাত ১টা ৫০ মিনিটের দিকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা এলাকার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে সেন্টু আকনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ