October 30, 2026, 8:57 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগেরহাট জেলা প্রশাসকের ব্যক্তিগত মোবাইল ও ই-মেইল হ্যাক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের ব্যক্তিগত মোবাইল নাম্বার, ই-মেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইলে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার অ্যাপ সম্প্রতি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে গত ১০ আগস্ট ২০২৫ তারিখে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি. নং ৫২৯) দায়ের করা হয়েছে।
‎
‎জেলা প্রশাসক জানান, হ্যাক হওয়া মোবাইল নাম্বার, ই-মেইল আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ থেকে প্রেরিত যেকোনো বার্তা বা ভয়েস কলের মাধ্যমে আর্থিক লেনদেন বা অনৈতিক কার্যক্রমের চেষ্টা হতে পারে। এ কারণে তিনি সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
‎
‎প্রশাসক আরও বলেন, “এ ধরনের প্রতারণামূলক বার্তা বা কল পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।”
‎
‎এ ঘটনায় জেলা প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক বা ব্যক্তিগত তথ্য প্রদানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ