প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৬:৪৫ পি.এম
বাগেরহাট জেলা প্রশাসকের ব্যক্তিগত মোবাইল ও ই-মেইল হ্যাক

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের ব্যক্তিগত মোবাইল নাম্বার, ই-মেইল (জিমেইল) আইডি এবং ব্যক্তিগত মোবাইলে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার অ্যাপ সম্প্রতি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে গত ১০ আগস্ট ২০২৫ তারিখে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি. নং ৫২৯) দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, হ্যাক হওয়া মোবাইল নাম্বার, ই-মেইল আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ থেকে প্রেরিত যেকোনো বার্তা বা ভয়েস কলের মাধ্যমে আর্থিক লেনদেন বা অনৈতিক কার্যক্রমের চেষ্টা হতে পারে। এ কারণে তিনি সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রশাসক আরও বলেন, “এ ধরনের প্রতারণামূলক বার্তা বা কল পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।”
এ ঘটনায় জেলা প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক বা ব্যক্তিগত তথ্য প্রদানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে।
Copyright © 2026 খুলনা টাইমস ২৪. All rights reserved.