October 30, 2026, 8:11 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ভুয়া সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগ আটক ৩

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)অফিসের কার্যালয় এ ঘটনা ঘটে ।

আটককৃতরা হলেন ,দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ উল হাসান বলেন, বাগেরহাট সদর উপজেলার ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অথচ কিছু ব্যক্তি এই পেশার আড়ালে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক ও ক্ষতিকর। প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন,তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসে এসে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন,ভুয়া পরিচয়ে সাংবাদিকতা করে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রশাসনের নামে চাঁদাবাজি কিংবা অনৈতিক কাজ করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ